ইলেকট্রিক পোলে হুঁক করা নিয়ে দুই পাড়ার মধ্যে বিবাদ। আর এরই জেরে একে অপরের ওপর লাঠি ধারালো অস্ত্র নিয়ে চরাও হয়ে মারধর শুরু করে দুই পক্ষ। ঘটনায় আহত হয়েছে মজিদুর রহমান, আনিসুর রহমান, মাসুদ সেখ, সেরাউল সেখ একই পাড়ার চার জন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার চাঁদমনি গ্রামে। ঘটনায় অভিযুক্ত তফিমদ্দিন সেখ, আলি সেখ, রশিখ শেখ সহ ১০জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।
মালদা